শীর্ষবিন্দু নিউজ: সিলেট আলিয়া মাদ্রাসা মঠে আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজায় ইমামতী করেন সাবেক এমপি অধ্যাপক ফরিদ উদ্দিন চেৌধুরী ।
এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও প্রায় ৩০ হাজার মানুষ অংশগ্রহন করেন। জুমার নামাজ শেষ হবার সাথে সাথে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দলে দলে এসে মাদ্রাসা মাঠে উপস্থিত হতে থাকেন। জামায়াত নেতারা এসময় দলীয় নেতা কর্মীদের ধর্য্য ধারণের আহ্বান জানিয়ে বলেন ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে আব্দুল কাদের মোল্লা হত্যার বদলা নেয়া হবে। এতে সংশ্লিষ্টরা কোনো ধরনের বিশৃংখলা না করারও আহ্বান জানানো হয়।
আরা উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুর হক চেৌধুরী, সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, ভারপ্রাপ্ত সেক্রেটারী মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাবীবুর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন বিএনপি নেতা রেজাউল হাসান লোদী কয়েস লোদী, বদরুজ্জামান সেলিম প্রমুখ।