বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৭

প্রহরীকে বেঁধে রেখে রেললাইন উপড়ে দিয়েছে শিবির-জামায়াত

প্রহরীকে বেঁধে রেখে রেললাইন উপড়ে দিয়েছে শিবির-জামায়াত

শীর্ষবিন্দু নিউজ: সারাদেশে সহিংসতার অংশ হিসাবে হরতালের আগে রংপুরের পীরগাছায় প্রহরীদের বেঁধে রেখে ২৫২ ফুট রেললাইন উপড়ে ফেলেছে শিবির-জামায়াতকর্মীরা।

হরতাল অবরোধকে কেন্দ্র করে নাশকতার কারণে প্রতিটি যাত্রীবাহী ট্রেন ছাড়ার আগে একটি টহল ট্রেন পাঠিয়ে লাইন পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ। রোববার ভোরে ওই এলাকার পরিস্থিতি দেখতে গিয়ে একটি টহল ট্রেন সেখানে লাইনচ্যুত হয়। ফলে ভোর থেকেই লালমনিরহাট ও ঢাকার সঙ্গে রংপুরের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে পীরগাছার স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান। ভোর ৫টার দিকে টহলে যাওয়া ট্রেনটি ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত হয় বলে স্টেশন মাস্টার জানান।

তিনি বলেন, পীরগাছা স্টেশন থেকে ছয় কিলোমিটার দূরে কুকড়া রেলসেতুর পাশে এই নাশকতা ঘটানো হয়। সেখানে চারজন চৌকিদার পাহারায় ছিল। রাতে চৌকিদার হীরালাল রায় ও আবদুল জলিল পাহারায় ছিল। ওই দুই প্রহরী রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন, রাত ৩টার দিকে শতাধিক লোক এসে তাদের বেঁধে ফেলে। পরে তারা লাইন উপড়ে ফেলে চলে যায়। তিনি বলেন, সকাল ১০টা থেকে উদ্ধার ও লাইন মেরামত শুরু হয়েছে। কাজ শেষ হলে আবার ট্রেন চলাচল শুরু হবে। হরতাল অবরোধকে কেন্দ্র করে নাশকতার কারণে প্রতিটি যাত্রীবাহী ট্রেন ছাড়ার আগে একটি টহল ট্রেন পাঠিয়ে লাইন পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026