বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৬

এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ আটক

এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ আটক

শীর্ষবিন্দু নিউজ: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) আটক করেছে বলে তাঁর পরিবার দাবি করেছে।

তবে র‌্যাব বলেছে, তাঁকে সকালে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার তাঁর পরিবারের একটি সূত্র জানায়, হাজ্জাজকে র‌্যাব কায্যলয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে র‌্যাব এর পক্ষ থেকে তখন এই বিষয়টি কেউ নিশ্চিত করেননি। শনিবার বিকেল চারটায় র‌্যাব-১ এর কায্যলয় থেকে ববি হাজ্জাজকে দেখা করতে বলা হয়। এরপর তিনি বিকেল পাঁচটায় এরশাদের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করেন। পরে আবারও তাঁকে র‌্যাব কায্যলয়ে ডেকে পাঠানো হয়। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে শনিবার রাতে ওই সূত্রটি দাবি করেছিলো। আজ রোববার সকালে র‌্যাব এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে ববি হাজ্জাজকে আজ সকালে ছেড়ে দেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্রধান এবং এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার পর গত শুক্রবার এক বিবৃতিতে ববি বলেছিলেন, এরশাদ তাঁকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। শনিবারও মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলনে এরশাদের নির্বাচনে অংশ না নেওয়া এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026