মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২

ম্যান্ডেলার শেষকৃত্য সম্পন্ন অশ্রুসিক্ত বিদায়

ম্যান্ডেলার শেষকৃত্য সম্পন্ন অশ্রুসিক্ত বিদায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মানবতার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলাকে অশ্রুসিক্ত বিদায় জানালো বিশ্ব। শোকাহত হাজারো জনতার উপস্থিতিতে ম্যান্ডেলার গ্রাম কুনুতে সম্পন্ন হলো তার শেষকৃত্য অনুষ্ঠান। সামরিক শোভাযাত্রা ধীর গতিতে ম্যান্ডেলার মরদেহবাহী কফিনকে নিয়ে যায় শেষকৃত্য অনুষ্ঠানের জন্য তৈরী বিশাল তাবুর মধ্যে। কফিনের পেছনে ৯৫ টি প্রদীপ্ত মোমবাতি দিয়ে সম্মান জানানো হলো মহান এ ব্যক্তির ৯৫ বছরের জীবনের প্রতি।

দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শুরু হয় শেষকৃত্য অনুষ্ঠান। বিশাল তাবুর মধ্যে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ৫০০০ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। প্রথম সারিতে প্রেসিডেন্ট জ্যাকব জুমার দু’পাশে ছিলেন ম্যান্ডেলার বিধবা গ্রাসা ম্যাচেল এবং সাবেক পতœী উইনি ম্যান্ডেলা। এছাড়াও বিশ্বের বরেণ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বৃটেনের প্রিন্স চার্লস, অপরাহ উইনফ্রে, স্যার রিচার্ড ব্রানসন আরো অনেক দেশের বিশিষ্ট ব্যাক্তিরা।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সামরিক ও ঐতিহ্যগত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ম্যান্ডেলাকে চিরবিশ্রামে শায়িত করা হবে। ম্যান্ডেলার শেষকৃত্যে স্বজন, জাতীয় নেতা, বিদেশি অতিথিসহ প্রায় সাড়ে চার হাজার মানুষ অংশ নেবেন। এই মহান নেতার ঘনিষ্ঠ বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুও শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। ১৯১৮ সালে কুনুতে খোসা সম্প্রদায়ে জন্ম নিয়েছিলেন ম্যান্ডেলা। সেই গোত্রের প্রথাগত রীতিতেই তাঁর শেষ শয্যা পাতা হবে।

গতকাল শনিবার ম্যান্ডেলা মরদেহ পৌঁছে কুনুতে। এর আগে প্রিটোরিয়ায় শেষবিদায় জানিয়েছে ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। প্রিটোরিয়া থেকে মরদেহ ইস্টার্ন কেপ প্রদেশের কুনুতে নেওয়ার আগে গতকাল বিমানবাহিনীর একটি ঘাঁটিতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে ক্ষমতাসীন দল এএনসি। ২৭ বছরের কারাবাস শেষে ১৯৯০ সালে মুক্তির পর ১৯৯১ সালে এই দলের প্রধান নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা।

প্রিটোরিয়ার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএনসির নেতা ও দেশের প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এ ছাড়া ছিলেন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল ও সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলাসহ এএনসির নেতা-কর্মীরা।
প্রিটোরিয়ার অনুষ্ঠান শেষে ম্যান্ডেলার মরদেহ সামরিক বিমানে করে নেওয়া হয় ইস্টার্ন কেপের এমথাথা বিমানবন্দরে। সেখান থেকে সামরিক বহরসহকারে মরদেহ নেওয়া হয় কুনু গ্রামে। খোসা সম্প্রদায়ের প্রথা অনুযায়ী গতকাল রাতভর সেখানে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026