শনিবার সন্ধ্যায় তারা রোববারের হরতালের সমর্থনে ঝটিকা মিছিল ও মহড়া দেয়। এ সময় অন্তত ৩০/৪০টি হাত বোমার বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধেরও চেষ্টা চালায়। এদিকে, নগরীর কাজিটুলায় মিছিল শেষে দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- জামায়াত কর্মী ফখরুল ইসলাম শামিম ও শিবির কর্মী মিলন আহমদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার পর থেকে সিলেট নগরীর রিকাবীবাজার, শাহী ঈদগাহ, কাজিটুলা, নয়াসড়ক, মদিনা মার্কেট ও জিন্দাবাজার এলাকায় ৩০/৪০টি হাত বোমার বিস্ফোরণ ঘটায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মদিনা মার্কেটে হাত বোমার বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধেরও চেষ্টা চালায় তারা।