শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীন বলছে, তারা সফলভাবে চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে। শনিবার গ্রিনিচ মিন টাইম অনুযায়ী বিকেলে রোবোটিক রোভার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। এটাকে মহাকাশ গবেষণার গুরুত্বপূর্ণ অভিযান বলে মনে করা হচ্ছে। চীনের দক্ষিণাঞ্চল শিচাং থেকে গত ১ডিসেম্বর এই মিশন শুরু হয়। চাইনিজ দূরপাল্লার ৩বি রকেট এই মিশনে ব্যবহার করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে এই অবতরণের দৃশ্য দেখানো হয়।
গত ৩৭ বছরের মধ্যে এটিই চন্দ্রপৃষ্টে প্রথম নিরাপদ অবতরণ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পর তৃতীয় দেশ হিসেবে চীন মহাকাশে চন্দ্রযান পাঠালো। অবতরণের কয়েকঘণ্টা পর জুতু নামে এটি রোবোটিক রোভার চন্দ্রপৃষ্ঠে ছেড়ে দেওয়া হবে।