রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮

ভালোস্থানে পৌঁছাবে বাংলাদেশ

ভালোস্থানে পৌঁছাবে বাংলাদেশ

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে বাংলাদেশ একদিন ভালো স্থানে পৌঁছাতে পারবে বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইউএ) রাষ্ট্রদূত উইলিয়ম হানা। শনিবার গুলশান-২ এর একটি হোটেলে ২৮ জন শিক্ষানবিসের মধ্যে সার্টিফিকেট প্রদানকালে তিনি এ কথা বলেন।

উইলিয়ম হানা বলেন, যেকোনো উন্নয়নশীল দেশের মূল লক্ষ্য হলো দরিদ্রতা দূরীকরণ। বাংলাদেশের দক্ষ শ্রমিকরা ভালো পণ্য উৎপাদন করে তা প্রতিযোগিতামূলক স্থানে নিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করে দেশের দরিদ্রতা দূর করতে পারে। তিনি বলেন, বংলাদেশ সরকারের প্রজেক্ট (টিভিইটি) টেকনিক্যাল এন্ড ভকেশনাল অ্যান্ড রিফরম প্রজেক্ট। ইউরোপীয়ান ইউনিয়নের ‍অর্থায়নে  বাস্তবায়ন করছে ( আইএনও) ইন্টারন্যাশাল লেবার আর্গানাইজেশন, ব্র্যাক এবং ইউনিসেফ এর মাধ্যেমে পাবলিক প্রাইভেট যৌথ উদ্দেগে একটি ‍বড় উদাহরণ।

নাসিম ইন্ডাস্ট্রির লেবার সেক্রেটরের চেয়ারম্যান সৈয়দ নাসিম বলেন, আমরা যখন এটা শুরু করেছিলাম তখন শিক্ষানবিশের সংখ্যা ছিলো হাতে গোনা। এখন অনেকেই এই শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরো বলেন, বিবিএ, এমবিএসহ এ ধরনের হাই প্রফেশনের দিকে না গিয়ে আমরা যদি এই ধরনের শিক্ষায় প্রশিক্ষণ গ্রহণ করি তাহলে আমাদের ভবিষ্যৎ বদলে যাবে। আইএলও বাংলাদেশের প্রতিনিধি শ্রীনিবাস রেডি বলেন, ভোকেশনাল এবং কারিগরি ট্রেনিং এর মধ্যমে দরিদ্র জনগোষ্ঠী কর্মসংস্থানের সৃষ্টি করতে পাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026