বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৩

ওয়ার্কার্স পার্টি থেকে বিদ্রোহী ২ নেতার পদত্যাগ

ওয়ার্কার্স পার্টি থেকে বিদ্রোহী ২ নেতার পদত্যাগ

শীর্ষবিন্দু নিউজ: ওয়ার্কার্স পার্টি বিদ্রোহ দেখা দিয়েছে। ‘সর্বদলীয়  সরকার’-এ দলীয় সভাপতি রাশেদ খান মেননের মন্ত্রীত্ব গ্রহণ ও নির্বাচনে অংশ নেয়ার প্রতিবাদে জাতীয় ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তারা এবং রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না ওয়ার্কার্স পার্টি থেকে পদত্যাগ করেছেন।

রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না ২ জনের পদত্যাগের কথা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। মুন্না জানান, কেন্দ্রীয় কমিটিতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকালীন  অন্তবর্তী সরকারের কাঠামো এবং ক্ষমতার পরিধি সুনির্দিষ্টকরণ, নির্বাচন কমিশনের ক্ষমতায়ন ও  নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর মত শর্তাবলী  পূরণ না হলেও  তথাকথিত সর্বদলীয়  সরকার-এ  দলীয় সভাপতির মন্ত্রীত্ব গ্রহণ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শুধু তাই নয়- সভাপতির একতরফা নির্বাচনে অংশ নেওয়ার প্রতিবাদে তারা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগীরা অভিযোগ করে বলেন,  রাশেদ খান মেনন সংসদ সদস্যদের বিশেষ অধিকারের পরিপ্রেক্ষিতে বিদ্যমান  সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন হলে তা লেভেল প্লেয়িং ফিল্ড’র বিরোধী হবে বলে সংসদে নিজেই বিষয়টি উত্থাপন করেছিলেন। এ নিয়ে তিনি একটি সাংবাদিক সম্মেলনও করেছিলেন। কিন্তু নির্বাচন যতই এগিয়েছে তিনিও ততই এসব বিষয়ে তার নিজের বলা কথা বিস্মৃত হয়েছেন। তারা একজন প্রবীণ রাজনৈতিক নেতা হিসেবে তার এই রহস্যজনক ভূমিকা দলের সাধারণ কর্মী ও সাধারণের  কাছে ব্যাখ্যাদানের জন্য দাবি  জানান।

বিবৃতিতে ২ নেতা বলেছেন, এ ধরণের একতরফা নির্বাচনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক  সংঘাত  ও  মৌলবাদী  চরমপন্থী সাম্প্রদায়িক শক্তির তৎপরতাই বৃদ্ধি পাবে। একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার উদ্ভূত পরিস্থিতি  মোকাবেলায় ব্যর্থ হবে, সংঘাত ও সহিংসতা স্থায়ী বিষয়ে পরিণত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026