বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০

বিজয়ের স্বাদে ভাসছে বাংলাদেশ: শহীদ বেদীতে লাখো মানুষের ঢল

বিজয়ের স্বাদে ভাসছে বাংলাদেশ: শহীদ বেদীতে লাখো মানুষের ঢল

শীর্ষবিন্দু নিউজ: স্বাধীনতার ৪২তম বিজয় দিবস বাঙালি জাতির জীবনে আলাদা তাৎপর্য আর আবহ নিয়ে এসেছে যুদ্ধাপধারী কাদের মোল্লার ফাঁসি। অন্যান্য বছর বিজয় দিবসে শহীদ মিনারে আগতদের চোখে মুখে একটা অপূর্ণতা আর চাপা ক্ষোভ থাকলেও এবার কিছুটা হালকা এবং উৎফুল্ল দেখা গেছে তাদের।

তাই হানাদারদের বিরুদ্ধে নয় মাস মরণপন যুদ্ধে বিজয়ের এইদিনে শ্রদ্ধাভরে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এসে বেশ আনন্দিত আর উৎফুল্ল তারা। সোমবার প্রথম প্রহরে বিজয় দিবসের আনুষ্ঠিকতা শুরু হলেও সকালে চট্টগ্রাম শহীদ মিনারে মানুষের ঢল নামে। হাতে ফুলের অর্ঘ আর গায়ে লাল-সবুজের কাপড় চাপিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে চলছেন,  তাদের অর্ঘ আর শ্রদ্ধার তোরায় ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ বেদী।

বৃদ্ধ,যুবা-কিশোর-গৃহিণী থেকে শুরু করে বাদ নেই সদ্য মুখে বুলি ফোটানো ছোট শিশুটিও। শ্রদ্ধা জানাতে এসে বেদীতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সন্তানকে গড়ে তোলার প্রত্যয় নিচ্ছেন মা-বাবারা। মাথায় লাল-সবুজের প্লাস্টিকের ব্যাণ্ড ও দুই হাতে জাতীয় পতাকা এবং ফুল নিয়ে শহীদ বেদীর দিকে এগিয়ে যাচ্ছে হাজারো শিশু-কিশোর। তার মধ্যে একজন নাঈম আহমেদ (৬)। ১৬ ডিসেম্বর ‘কী’ এবং ‘কেন’ না জানলেও মামার সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে এসেছে সে। আজ কী? জানতে চাইলে সে বলে,‘বিজয় দিবস।’ তবে এর থেকে বেশি কিছুই জানাতে পারেনি সে। তার মত হাজারো শিশু ছুটে এসেছে শহীদ মিনারে, কেউ ফুল দিতে কেউ বা গালে উল্কি আঁকাতে।

ভোর থেকে শহীদ মিনারে ছুটে আসেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শ্রেণি-পেশার মানুষ। শহীদ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় একাত্তরের বীর শহীদদের স্মরণ করেন তারা। একই সঙ্গে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে নগর বিএনপি। এরমধ্যে নগরীর নূর আহমদ সড়কে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026