বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭

ইইউ মাইগ্রেন্টদের ব্রিটেনে আসতে নতুন ক্যাপ আনছে সরকার

ইইউ মাইগ্রেন্টদের ব্রিটেনে আসতে নতুন ক্যাপ আনছে সরকার

সুমন আহমেদ: ইউরোপীয় মাইগ্রেন্টদের ব্রিটেনে আসার ক্ষেত্রে নতুন ক্যাপ চালু করছে সরকার। তবে এই নতুন আরোপীত ক্যাপের আওতায় প্রতি বছর ৭৫ হাজার নতুন মাইগ্রেন্টদের ব্রিটেনে আসতে দেয়া হবে। তবে এক্ষেত্রে কোন কোম্পানী থেকে কাজের অফার থাকতে হবে। নতুবা কোন স্কিলড ওয়াকারকেও ব্রিটেনে প্রবেশ করতে দেয়া হবে না।

এদিকে হোম অফিসের এই প্রস্তাবনাকে তীব্র সমালোচনা জানিয়েছেন ডেপুটি প্রধানমন্ত্রী ও লিবডেম প্রধান নিক ক্লেগ। তিনি বলেন, এ রকম সিদ্ধান্ত নেয়া হলে ব্রিটেনে অনেক দক্ষ লোকের অভাব সৃষ্টি হবে। একই সঙ্গে এই ধরনের প্রস্তাবনা শুধু অবৈধই হবে না। ইউরো জোনে ব্রিটেনকে হুমকির সম্মুখিন করবে।

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের অনেক ক্ষেত্রে লোকের অভাব রয়েছে। যেমন: ইঞ্জিনিয়ারিং, একাউটেন্ট, বাসস্থান তৈরীসহ অনেক কাজ। যা ইউরোপীয় ইউনিয়নেরভুক্তদেশগুলো থেকে লোকেরা এসে আমাদের অর্থনীতিতে সহায়তা করছে। তাদেরকে আমরা এভাবে ব্রিটেনে আসার পথ বন্ধ করে দিতে পারি ন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026