শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্ট গতকাল লেখিকা তসলিমা নাসরিনের দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানি শেষে উত্তর প্রদেশের পুলিশকে নির্দেশ দিয়েছেন তাঁর বিরুদ্ধে যেন কোনো আগ্রাসী ব্যবস্থা নেওয়া না হয়। এর আগে তসলিমা তাঁর লেখায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন— এই অভিযোগে উত্তর প্রদেশের মাওলানা হাসান রাজা খান নুরি মিঞা বেরিলি সিটি পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেন।