মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭

দায় স্বীকার করে সরে দাঁড়ালেন জাপানের গভর্নর

দায় স্বীকার করে সরে দাঁড়ালেন জাপানের গভর্নর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অর্থ কেলেঙ্কারির দায় স্বীকার করে সরে দাঁড়ালেন জাপানের রাজধানী টোকিও এর গভর্নর নাওকি ইনোজ। নির্বাচনের সময় একটি হাসপাতাল টাইকুনের কাছ থেকে ৫ লক্ষ মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠে তার ‍বিরুদ্ধে। মাত্র একবছর আগে দায়িত্ব নেওয়া ইনোজ বৃহস্পতিবার ব্যাপক সমালোচনার মুখে ইস্তফা দেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। এসময় তিনি বলেন, আমি টোকিও এর গভর্নরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিকস আয়োজনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। তার পদত্যাগের কারণে টোকিও অলিম্পিক আয়োজনে বড় ধরণের ধাক্কা খেলো। টোকিও গভর্নর শহরের সবচেয়ে জ্যেষ্ঠ রাজনীতিক। শহরটিতে প্রায় ৯ মিলিয়ন লোক বাস করে।

গত নভেম্বর মাসে জাপানি মুদ্রায় ৫০ মিলিয়ন ইয়ান নগদ গ্রহণ করেন তিনি। এই পরিমাণ তিনি ফিক্সড ডিপোজিটে রেখে ব্যক্তিগত লোন বলে সবাইকে জানান। শর্ত ছিল এর মাধ্যমে তিনি ওই হাসপাতাল টাইকুনকে টোকিওতে একটি হাসপাতাল খোলার অনুমতি দিবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026