শীর্ষবিন্দু নিউজ: দেশের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১৯ ডিসেম্বর এক ঘোষণায় জানিয়েছে যে প্রতিষ্ঠানটির থ্রিজি সম্প্রসারণ পরিকল্পনার আওতায় বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ মেট্রোপলিটান শহর সিলেটের উল্লেখযোগ্য অংশে এয়ারটেল থ্রিজি নেটওয়ার্ক চালু করা হয়েছে।
এয়ারটেল গ্রাহকদের জন্য সর্বোত্তম থ্রিজি সেবা নিশ্চিত করতে এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং বর্তমানে সিলেটে মোট প্রায় ৭০০ বিটিএস টাওয়ার চালু করা হয়েছে। *১২১*৭*৪# নম্বরে ডায়াল করে অথবা এয়ারটেল এর ওয়েবসাইট এর মাধ্যমে গ্রাহকরা সহজেই জানতে পারবেন এয়রাটেল থ্রিজি সেবার অন্তর্ভূক্ত এলাকা সমূহ সম্পর্কে।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিট বলেন, সিলেটের গ্রাহকদের কাছে থ্রিজি সেবা নিয়ে আসতে পেরে আমরা বেশ আশাবাদী। সিলেটের বিশেষ এলাকাসমূহে থ্রিজি সেবা পৌছে দিতে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং এই খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় যেকোন পদক্ষেপ গ্রহন করতে আমরা প্রস্তুত। আমরা বিশ্বাস করি যে এয়ারটেল, থ্রিজির মাধ্যমে যোগাযোগ ও জ্ঞান আহরণের মধ্যে সেতু বন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
তিনি আরো বলেন, সিলেটের পূর্বে ঢাকা এবং চট্টগ্রামের উল্লেখযোগ্য অংশসমূহকে এয়ারটের থ্রিজি সেবার আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা আশা করছি যে এয়ারটেল থ্রিজি সেবা ব্যবহারের মাধ্যমে দেশের অন্যতম প্রধান মেট্রোপলিটন শহর এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবে সিলেট সারা দেশ তথা বিশ্বব্যাপী বাণিজ্যিক কার্যক্রম উন্নয়নে সক্ষম হবে।
এয়াটেল তাদের নেটওয়ার্ক বিস্তৃতি রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের পরপরই বাংলাদেশ সিলেটের উল্লেখযোগ্য এলাকাগুলোতে থ্রিজি সেবা চালুর ঘোষণা দিয়েছে। সিলেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এয়ারটেল থ্রিজির আওতায় দ্রুত অন্তর্ভূক্ত হয়েছে নারসিং টিলা, জিন্দাবাজার, সুবিদ বাজার, মজুমদার পাড়া, মদনমোহন কলেজ, সিলেট এমএজি ওসমানী স্টেডিয়াম, সিলেট পুলিশ লাইন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ, আম্বরখানা, হযরত শাহজালার মাজার, মদিনা মার্কেট, শাহজালাল উপশহর, এমসি কলেজ, সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হযরত শাহ পরান মাজার, নাজিমগর রিসোর্ট, খাদিম নগর, সিলেট সরকারী কলেজ, আলিয়া মাদ্রাসা, লিডিং বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয় এবং কিয়ানি ব্রিজ। প্রথিতযশা শাহাজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এয়ারটেল থ্রিজির আওতায় চলে আসবে ডিসেম্বরের মধ্যে।