বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮

লন্ডনে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত বাস নাম্বার ৫৯

লন্ডনে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত বাস নাম্বার ৫৯

সুমন আহমেদ: সাউথ লন্ডনের ব্যস্ততম এলাকা কিংক্রসের কাছাকাছি ক্যানিংটন রোড এলাকায় এক বাস দূঘটনায় ২ জন আহত হয়েছেন। এদর মধ্যে একজন ১৯বছর বয়স্ক মহিলার অবস্থা আশংকাজনক বলে জানা যায় ট্রান্সপোর্ট ফর লন্ডন সূত্রে।

পুলিশ সূত্রে জানা যায়, সাউথ লন্ডনের নিয়মিত চলাচলকারী দ্বিতল বাস নাম্বার ৫৯ হঠাৎ রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে এই দূঘটনার শিকার হয়। যার মধ্যে অনেক যাত্রী ছিল বলে জানান এক প্রত্যক্ষদর্শী। পুলিশ, এম্বুলেন্স, উদ্ধারকারী দল তা্ৎক্ষনিক সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহায়তা করছে।

মেট্রোপলিটন পুলিশের ট্রিাফিক সাজেন্ট রিচার্ড সাটন জানান, দুজন যাত্রীর অবস্থা আশংকাজন। যার মধ্যেএকজনের বয়স ১৯বছর। অন্যজনের বয়স বা নাম জানা যায়নি। আরো দুজন অফ ডিউটিতে থাকা পুলিশ অফিসারও এই দূর্ঘটনায় শিকার হয়েছেন বলে জানান রিচার্ড।

তিনি আরো জানান, বাসের সামনের অংশ একবারে দুমড়ে মুচড়ে যাওয়ায় উপরের তলার যাত্রীদের পিছনের গ্লাস ভেঙ্গে এবং ছাদের অনেকটা অংশ ভেঙ্গে বের করে আনা হয়।

ট্রান্সপোর্ট ফর লন্ডন বাস এর ডাইরেক্টর মাইক ওয়েস্টন সেখানে উপস্থিত হয়ে তাৎক্ষনিক দূর্ঘটনা কবলিত রোড বন্ধ করে ডাইভারসন এর ব্যবস্থা করতে দ্রুত তাগিদ দেন। এ সময় অনেক যানবাহন ট্রাফিকের মধ্যে আটকা পড়েছে দেখা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026