বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৯

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার পর্যবেক্ষক না পাঠানোর এ সিদ্ধান্ত সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন এস্টোনের মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে জানান।

বিবৃতিতে বলা হয় যে, অনেক প্রচেষ্টা স্বত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন মনে করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি সকল দলের অংশগ্রহণের একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। এমনকি সম্প্রতি জাতিসংঘের নেয়া উদ্যোগও ফলপ্রসু হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের বিষয়টি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সব পক্ষকে সহিংসতামূলক কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক পছন্দকে সম্মান জানানো ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বলপ্রয়োগ কখোনই উচিৎ হবে না। পরিস্থিতির উন্নতি হলে ইইউ পর্যবেক্ষক পাঠানোর বিষয় চিন্তা করবে উল্লেখ করে বলা হয়- স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026