বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪১

রওশনের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাপা

রওশনের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাপা

শীর্ষবিন্দু নিউজ: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবুল হক চুন্নু বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রাখতে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে। আজ শনিবার রওশন এরশাদের গুলশানের বাসভবন থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মজিবুল হক এমন একসময় এ মন্তব্য করলেন যখন এরশাদের অনুপস্থিতিতে জাতীয় পার্টি আসলে কে পরিচালনা করছেন, তা নিয়ে দলটির মধ্যে ব্যাপক বিভ্রান্তি রয়েছে। রওশনের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে, তাতে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাজি আছেন বলেও একটি অংশ প্রকাশ্যে বক্তব্য দিতে শুরু করেছে।

অন্যদিকে গতকাল শুক্রবার জাতীয় পার্টি চেয়ারম্যানের ভাই ও প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের বলেছেন, এরশাদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। দলটির অবস্থান ও সিদ্ধান্ত সম্পর্কে তিনি (জি এম কাদের) ও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ছাড়া কারও কথা গ্রহণযোগ্য হবে না।

মজিবুল হক কিশোরগঞ্জ থেকে নির্বাচন করছেন। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি শিগগিরই তাঁর এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন। ১৩ ডিসেম্বর রাতে জোর করে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদকে নিয়ে যাওয়ার এক দিন পর থেকে দলের শীর্ষস্থানীয় নেতাদের একটি অংশ রওশন এরশাদের বাসভবনে যাতায়াত শুরু করেন। মজিবুল হককেও প্রায় প্রতিদিনই সেখানে দেখা গেলেও আজই প্রথম তিনি সাংবাদিকদের নির্বাচনে যাওয়ার ব্যাপারে খোলাসা করে বললেন।

এর আগে গত বৃহস্পতিবার দলের অপর প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদও বলেছিলেন এরশাদের অনুমতিতে রওশন এরশাদের নির্দেশে তাঁরা নির্বাচনে যাচ্ছেন। পরে দলের অপর দুই প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান ও আহসান হাবীব লিংকন ওই বক্তব্য কাজী ফিরোজ রশীদের ব্যক্তিগত বলে মন্তব্য করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026