রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৩

হেফাজতকে সমাবেশ করতে দেওয়া যাবে না (ভিডিও)

হেফাজতকে সমাবেশ করতে দেওয়া যাবে না (ভিডিও)

শীর্ষবিন্দু নিউজ: আগামী ২৪ ডিসেম্বর হেফাজতে ইসলামকে সমাবেশ করতে দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, হেফাজত যতই আস্ফাালন করুক না কেন, তাদের সমাবেশ করতে দেওয়া যাবে না। কারণ তাঁরা সমাবেশের নামে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নির্বাচনের আগে এমন পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া যায় না। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত, হেফাজত সাবধান হয়ে যান। আপনারা আগুন নিয়ে খেলছেন। এর ফল ভালো হবে না। এদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধে নামতে হবে। লড়াইয়ে নামতে হবে।

কামরুল বলেন, জননেত্রী শেখ হাসিনা যেভাবে সামনের দিকে হাঁটছেন, সেটাই সঠিক পথ। প্রত্যেকের উচিত তাঁকে সহযোগিতা করা। কামরুল ইসলাম বলেন, একটি দেশের সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে বিশ্বের কোনো পার্লামেন্টে নিন্দা প্রস্তাব উঠেছে কি—না সেটার নজির নেই। পাকিস্তানই নিন্দা প্রস্তাব নিয়ে সেই নজির সৃষ্টি করল।

সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, হেফাজত ২৪ ডিসেম্বর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জান দিয়ে হলেও তা রুখে দেওয়া হবে। একই সঙ্গে তিনি আগামী মঙ্গলবার বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক সমাবেশের ঘোষণা দেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টে পাস হওয়া নিন্দা প্রস্তাবের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেওয়া হয়। আজকের এ যৌথসভায় ঢাকা মহানগর ১৪ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 [youtube id=”yNKp0dtl3yA” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026