শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫

সিলেটে হিযবুত তাহরীরের সদস্য আটক

সিলেটে হিযবুত তাহরীরের সদস্য আটক

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। আটটকৃত মো. খালেদুর রহমান তানভির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। রোববার সন্ধ্যায় নগরীর শাহী ঈদগা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহী ঈদগাহ এলাকায় হাজারীবাগ জামে মসজিদের সামন থেকে মাগরিবের নামায শেষে লিফলেট বিতরণকালে তানভিরকে আটক করা হয়। এসময় তার কছে থেকে ‘হাসিনা-খালেদা নিপাত যাক, দেশবাসী মুক্তি পাক’ শিরোনামের হিযবুত তাহরীরের ০৪ টি লিফলেট উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, তানভির মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রী সুর্য গ্রামের মো. আব্দুর রউফের ছেলে। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তারের প্রক্রিয়া চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026