শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৪

ভবনে ধাক্কা খেয়েও রক্ষা পেল ব্রিটিশ এয়ারওয়েজ

ভবনে ধাক্কা খেয়েও রক্ষা পেল ব্রিটিশ এয়ারওয়েজ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: উড্ডয়নের সময় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ওআর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান।

বিবিসি জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের লন্ডনগামী বিমানটিতে ২০০ জন আরোহী ছিলেন। উড্ডয়নের সময় বিমানের ডান পাখাটি বিমানবন্দরের একটি ভবনের সঙ্গে ধাক্কা খায় এবং এতে চারজন আহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার ভুল করে বোয়িং ৭৪৭ বিমানটি বিমানবন্দরের গাড়ি চলাচলের জন্য নির্ধারিত সরু একটি রানওয়েতে চলে যায়।

নিয়ন্ত্রণ টাওয়ারের মুখপাত্র ফিনদিয়ে জয়েবুর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিমানটিকে নির্ধারিত রানওয়ে ব্যবহার করতে বললেও ভুল করে সেটি সংকীর্ণ ওই রানওয়েতে চলে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় বিমানবন্দরের চারজন কর্মী আহত হলেও কোনো যাত্রী আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি সরিয়ে নেওয়ার পর বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026