বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০২

বাড়ছে না চাকরির প্রবেশ বয়সসীমা

বাড়ছে না চাকরির প্রবেশ বয়সসীমা

শীর্ষবিন্দু নিউজ: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়লেও ক্ষমতাসীন মহাজোট সরকারের সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা আপাতত সরকারের নেই। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাও হয়নি। এবং সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা আবারো বাড়ানোর কোনো সম্ভাবনাও নেই।
২০১১ সালের ১৯ ডিসেম্বর মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চাকরির বয়স ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। তবে অধ্যাদেশ জারির কারণে তা ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে। এর আগে ২০১০ সালে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের বয়স ৫৯-এ উন্নীত করা হয়। এছাড়া গত বছরের ২১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা এক বছর বাড়িয়ে ৬০ বছর করার ঘোষণা দেন। সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর পর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানান সরকারি চাকরি প্রত্যাশীরা। এনিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচিও পালন করেন সরকারী কর্মকর্তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026