শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৮

ক্ষমতায় থাকলে আয় বাড়ে, এটাই স্বাভাবিক

ক্ষমতায় থাকলে আয় বাড়ে, এটাই স্বাভাবিক

শীর্ষবিন্দু নিউজ: ক্ষমতায় থাকলে আয় বাড়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন নির্বাচনকালীন সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজের আয়কর রিটার্ন আনুষ্ঠানিকভাবে দাখিলের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কাছে গত কর বছরের জন্য ৮৪ হাজার ৪৩৬ টাকা আয়কর জমা দেন আবুল মাল আবদুল মুহিত। তাঁর করযোগ্য আয় হয়েছে ১১ লাখ টাকা।

তাদের আয় বাড়ে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। অর্থমন্ত্রী জানান, মন্ত্রী হওয়ার আগে তাঁর নিট সম্পদ ছিল এক কোটি ১৪ লাখ টাকার। আর বর্তমানে তাঁর সম্পদ এক কোটি ৫৮ লাখ টাকার।

মন্ত্রী-এমপিদের সম্পদের বিষয়টি দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, দুদক স্বাধীন সংস্থা। তারা চাইলে করতেই পারে। অর্থমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, জনপ্রতিনিধিদের সম্পদের পরিমাণ প্রকাশ হওয়া উচিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026