বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩

স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর বৈধতা চ্যালেঞ্জ

স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর বৈধতা চ্যালেঞ্জ

স্পিকার হিসাবে শিরীন শারমিন চৌধুরীর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সাংবিধানিকভাবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের স্পিকার হিসাবে নিয়োগ দেয়া যায় না- এ যুক্তি দিয়ে আজ এ রিট আবেদনটি জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

রিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদ সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদি করা হয়েছে। শিরীনকে স্পিকার হিসাবে নিয়োগ দিয়ে জারি করা গেজেট কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে রুল চাওয়া হয় আবেদনে। পাশাপাশি রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত গেজেটের কার্যকারিতা স্থগিত করে ডেপুটি স্পিকারকে স্পিকারের দায়িত্ব পালনের নির্দেশনা চেয়েছেন ইউনুছ। সরকারের মেয়াদের আট মাস বাকি থাকতে স্পিকার হন শিরীন শারমিন। গত ৩০ এপ্রিল রাষ্ট্রপতির কাছে তিনি স্পিকার হিসাবে শপথ নেন। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে স্পিকার নির্বাচিত হয়েছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026