রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫১

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন

শীর্ষবিন্দু নিউজ: ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসসহ ইইউভুক্ত অন্যান্য দেশের দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন প্রধান উইলিয়াম হানা।

সোমবার পররাষ্ট্র দপ্তরের হাজির হয়ে নিজের এবং সহকর্মীদের উদ্বেগের কথা জানান তিনি। একইসঙ্গে ইইউ দেশগুলোর সব দূতাবাস, কূটনীতিকদের বাসভবনসহ পুরো কূটনৈতিক জোনে আরও নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এ কুটনীতিক। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক এলাকায় মিছিলসহ রাজনৈতিক কর্মসূচি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এদিকে বাংলাদেশি দূতাবাস ও স্থাপনাগুলোর যথাযথ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল মাহমুদ আলী। উইলিয়াম হানাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় সরকার সব দূতাবাস ও কুটনৈতিক জোনের সার্বিক নিরাপত্তার বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা নেবে।

জানা যায়, সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান রাষ্ট্রদূত। সেখানে রাষ্ট্রাচার ও ইউরোপ অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় এক ঘণ্টা স্থায়ী বৈঠকে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে ইইউ’র অবস্থান ব্যাখ্যা করেন রাষ্ট্রদূত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026