শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬

বড়দিনে সিলেট সেজেছে বাহারী আয়োজনে

বড়দিনে সিলেট সেজেছে বাহারী আয়োজনে

শীর্ষবিন্দু নিউজ: বড়দিন উৎসবের নানা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছেন সিলেটের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। নগরীর নয়াসড়ক গীর্জা জুড়ে আলোকসজ্জা আর বাহারী আল্পনায় সাজানো হয়েছে সিলেটের গীর্জাগুলো। শেষ সময়ে অনেকেই সেরে নিয়েছেন বড়দিনের কেনাকাটা। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে বড় দিনের উৎসবে ভাটা পড়লেও খ্রিষ্টান জনগোষ্ঠী প্রতিবারের মতো এবারও বড়দিন বরণে ব্যাপক কমর্সচি নিয়েছেন। ছোট বড় সকলেই বড়দিনের কেনাকটা ও নিমন্ত্রণ আমন্ত্রণ শেষ করেছেন।

মঙ্গলবার রাতে নয়াসড়কের খ্রিস্টান মিশনের প্রেসবিটারিয়া চার্চ ঘুরে দেখা দেখা গেছে উৎসবের আমেজে চলছে শেষ মুহূর্তের সজ্জা। আলোকসজ্জায় ইতোমধ্যে সেজে উঠেছে ক্রিসমাস ট্রি। আর গীর্জার প্রার্থনা কক্ষ অপেক্ষা করছে যেন বড়দিনের প্রথম প্রহরের। বুধবার সকালে প্রার্থনার মধ্যদিয়ে শুরু হবে খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিনের ধর্মীয় আয়োজন। সম্প্রদায়িক সম্প্রীতির জন্য খ্যাত সিলেটে বড়দিনের আয়োজনে যোগ দেন অন্যান্য ধর্মালম্বীর লোকজনও।

এদিকে, বড়দিনেই সিলেটের শ্রীমঙ্গলে উন্মোচন হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পাঁচ তারকা মানের ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ। বড়দিন উপলক্ষ্যে রিসোর্টে থাকছে নানা আয়োজন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026