শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩২

ঘোষিত কর্মসূচি পালনে খালেদা কি যেতে পারবেন তার কার্যালয়ে?

ঘোষিত কর্মসূচি পালনে খালেদা কি যেতে পারবেন তার কার্যালয়ে?

শীর্ষবিন্দু নিউজ: সকাল থেকে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বিরোধী নেতার গুলশানের বাসভবন ঘিরে। বাসার পাশের রাস্তায় দেয়া হয়েছে ব্যারিকেড। দুপুরের দিকে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক চেষ্টা করেও খালেদা জিয়ার বাসায় যেতে পারেননি। খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তাদেরও বাসায় যেতে দেয়া হচ্ছে না বলে দলের এক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন।

কড়া পুলিশি পাহাড়ার কারণে সকাল থেকে বিরোধী নেত্রীর বাসায় দলের কেউ যেতে পারেননি। রাত আটটায় খৃস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে বিরোধী নেতার। গুলশানের কার্যালয়ে তিনি এ শুভেচ্ছা বিনিময় করবেন। প্রশ্ন দেখা দিয়েছে যে তাকে কি কার্যালয়ে যেতে দেয়া হবে? তিনি কি বাসা থেকে বের হতে পারবেন?

যদিও তার বাসার সামনে দায়িত্বরত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বিরোধী নেত্রীর নিরাপত্তার জন্যই অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল সংবাদ সম্মেলন করে ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া। রোববার সারা দেশ থেকে দলের নেতাকর্মী ও গণতন্ত্রপ্রিয় মানুষকে জাতীয় পতাকা হাতে রাজধানীতে আসার আহবান জানিয়েছেন তিনি। তার এ ঘোষণার পর রাত থেকেই বাসভবন ও কার্যালয় ঘিরে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026