শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১

বিয়ের বন্ধনে আসিফ নজরুল ও হুমায়ূনকন্যা শীলা

বিয়ের বন্ধনে আসিফ নজরুল ও হুমায়ূনকন্যা শীলা

শী বিনোদন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল আবারও বিয়ে করলেন। এবার কনে হুমায়ূন আহমেদ তনয়া শীলা আহমেদ। মাস দুয়েক আগে আসিফ নজরুলের সঙ্গে শীলা আহমেদের বিয়ে হয়েছে বলে আসিফ নজরুলের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন।

আসিফ নজরুল ও শীলা আহমেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের কভার ছবি হিসেবে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করা হয়েছে। আসিফ নজরুল ও শীলা আহমেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের কভার ছবি হিসেবে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করা হয়েছে। ওই ছবিতে দেখা যায় শীলা আহমেদ বিয়ের রেজিস্ট্রি ফর্মে সাক্ষর করছেন।

এ দুই জনের ঘনিষ্ট সম্পর্কের বিষয়টি আরও কয়েক বছর আগে আলোচনায় ছিল। আসিফ নজরুল এর আগে অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে সংসার করলেও কিছু দিন আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের ঘরে একটি সন্তানও ছিল। শীলা আহমেদেরও বিয়ে হয়েছিল। তার দুটি সন্তান রয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026