শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪০

দেশব্যাপি সেনা মোতায়েন

দেশব্যাপি সেনা মোতায়েন

শীর্ষবিন্দু নিউজ: নির্বাচনী কাজে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপির প্রতিহতের ঘোষণার মধ্যেই আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। তবে বিরোধীদলের বর্জনের কারণে ইতোমধ্যে ১৫৪টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে ৫ জানুয়ারি ভোট হবে বাকি ১৪৬টি আসনে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধের প্রেক্ষিতে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় সারাদেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়কে নিরাপদ যান চলাচল ও স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কাজ করবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সেনা মোতায়েনের মধ্যেই নির্বাচন ঠেকাতে আগামী রোববার ঢাকামুখী অভিযাত্রা ও সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এই কর্মসূচিতে বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে বলেও তিনি সরকারকে হুঁশিয়ার করেছেন।

ইসি সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বলেন, বৃহস্পতিবার থেকেই সশস্ত্রবাহিনী নির্বাচনী কাজে মোতায়েন করা হয়েছে। নির্বাচন ঘিরে ২৬ ডিসেম্বর থেকে ১৫ দিন সশস্ত্রবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার পর গত ২২ ডিসেম্বর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সশস্ত্রবাহিনী বিভাগকে চিঠি দেয় নির্বাচন কমিশন সচিবালয়।

এতে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে যাবতীয় সহযোগিতা করবে সশস্ত্রবাহিনী। মোতায়েন করা সশস্ত্রবাহিনী নির্বাচনী কাজে ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় রহায়তা করবে। সশস্ত্রবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026