বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৫

বাঁচার অধিকার বড় অধিকার: জাতীয় সংলাপে বিচারপতি হাবিবুর রহমান

বাঁচার অধিকার বড় অধিকার: জাতীয় সংলাপে বিচারপতি হাবিবুর রহমান

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ভোটের অধিকার বড় অধিকার। তবে এর চেয়ে বড় বেঁচে থাকার অধিকার। আজ শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার-পরিস্থিতি বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, ‘জানমালের রক্ষা করা ফরজ, তবে আমরা সে ফরজ আদায় করতে পারছি না।  শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি। সমাধান কোন দিকে জানি না।’ তিনি বলেন, শুধু রাজনীতিকদের দোষারোপ করে লাভ নেই। যে দুর্গতি ভোগ করছি, তা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। বিচারপতি হাবিবুর রহমান বলেন, আমরা যারা তুলনামূলকভাবে শিক্ষিত, বিত্তবান, তাদের চেয়ে যারা গরিব, অসহায় তাদেরই সব সহ্য করতে হচ্ছে। তাদের কথা ভেবে সমাধানের একটা পথ খুঁজে বের করতে হবে।

সংলাপে সভাপতির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রাষ্ট্রকে অবশ্যই সন্ত্রাসকে জুঝতে হবে। মানুষকে নিরাপত্তা দিতে হবে। দিনব্যাপী এই সংলাপের মূল প্রবন্ধ পাঠ করেন ব্যারিস্টার তানিয়া আমির। বিষয় ছিল বিচার অথবা ক্ষমা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026