মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬

রাশিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৯

রাশিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৯

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার দক্ষিণে সাইবেরিয়া অঞ্চলে একটি কার্গো বা পণ্যবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানটিতে থাকা ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ৯ জনের মধ্যে ৬ আরোহী ছিলেন কার্গো বিমানটির ক্রু। বাকি ৩ কর্মকর্তা ওই ৬ জনকে সঙ্গ দিচ্ছিলেন। তবে, তারা নিরাপত্তা কর্মকর্তা ছিলেন কিনা, সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

রাশিয়ার তদন্ত কমিটি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছে। বিমান চলাচল বিধিমালা লঙ্ঘনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে তদন্ত কমিটির পক্ষ থেকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার পর কার্গো বিমানটির দুটি ওয়্যারহাউজের ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026