মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৬

নয়াপল্টন জুড়ে পুলিশের পাহারা

নয়াপল্টন জুড়ে পুলিশের পাহারা

শীর্ষবিন্দু নিউজ: সকাল থেকেই কার্যত অবরুদ্ধ নয়া পল্টন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে সকাল থেকেই যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ফকিরাপুল ও নাইটিঙ্গেল মে মোড়ে পুলিশ চেক পোস্ট বসিয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে জলকামান ও পুলিশের সাজোয়া যান অবস্থান করছে।

এছাড়া আশপাশের গলির রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। নয়া কাকরাইল থেকে ফকিরাপুলগামী রাস্তা দিয়ে রিকসা ও সিএনজি অটো রিকসা ছাড়া অন্যকোন যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোন নেতাকর্মীকে দেখা যায়নি। পুরো এলাকায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026