সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১২

১২ আঙুলের দক্ষ ভারতীয় টাইপিস্ট যা চান…

১২ আঙুলের দক্ষ ভারতীয় টাইপিস্ট যা চান…

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতে বিজয় সিং নামে এক ব্যক্তির দুই হাতে ও দুই পায়ে ১২টি করে মোট ২৪টি আঙ্গুল। হাতের ১২টি আঙ্গুল নিয়ে ৪৮ বছর বয়সী এ ব্যক্তি টাইপিস্ট হিসেবে অন্যদের চেয়ে বেশ পারদর্শী। প্রতি মিনিটে তিনি ১০০টিরও বেশি শব্দ টাইপ করতে পারেন।

কিন্তু কোন প্রতিষ্ঠানে তার চাকরি হচ্ছে না। ৫০টি প্রতিষ্ঠানে তিনি চাকরির আবেদন জমা দিয়েছিলেন। কিন্তু, কর্মসংস্থানের কোন নাম-গন্ধও নেই। নিজের ভাগ্যের ওপর ভীষণ হতাশ ও ক্ষুব্ধ তিনি। আগ্রার বাসিন্দা বিজয় সিং বলছিলেন, কর্মক্ষেত্রে ১২ আঙ্গুলের ব্যক্তির পরিবর্তে সবাই সুন্দরী নারীদের চান। তাই তিনি পরিকল্পনা করছেন ভারত ছেড়ে বৃটেনে যাওয়ার। তার বিশ্বাস, বৃটেনে গিয়ে কোন একটা ব্যবস্থা তিনি করতে পারবেন। এ খবর দিয়েছে বৃটেনভিত্তিক অনলাইন সংবাদপত্র মেট্রো।

বিজয় সিং পলিড্যাক্টাইলি রোগে ভুগছেন। সাধারণভাবে, এ রোগে আক্রান্তরা ভারতে সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন। অর্থাৎ, তাদের চাকরি ভাগ্য ভালো। আর, বিজয় সিং নিজের এ রোগকে সক্ষমতায় রূপান্তরিত করেছেন, যা অধিকাংশ রোগীর ক্ষেত্রেই ঘটে না। তারপরও তার কপাল এখনও খুলছে না। বিজয় সিংয়ের খবর এখন সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছে গণমাধ্যম আর অনলাইনের কল্যাণে। সে হিসেবে কোথাও না কোথাও তার যে কর্মসংস্থান হবে, তা অনেকটা নিশ্চিত করেই বলা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026