শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩২

নাগরিক সমাজ এক এগারোর পরিস্থিতি আনতে উদগ্রিভ

নাগরিক সমাজ এক এগারোর পরিস্থিতি আনতে উদগ্রিভ

শীর্ষবিন্দু নিউজ: রাজধানীতে শনিবার অনুষ্ঠিত একটি নাগরিক সংলাপের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন একটা পর্যায়ে চলে এসেছে। তারা এখন নির্বাচন বন্ধ করতে বলে। তাহলে তো অসাংবিধানিক পন্থায় যেতে হবে। বিশিষ্টজনরা সেই পন্থা চান কিনা?

আজ গণভবনে শিক্ষামন্ত্রীর কাছ থেকে জেএসসি-জেডিসির ফল গ্রহনের পর প্রধানমন্ত্রী বলেন, কিছু বিশিষ্টজন হঠাৎ করেই বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এদের মধ্যে অনেককে আগেও দেখা গিয়েছিল। ২০০৮ এর জরুরি অবস্থার সময়, এক এগারোর সময়ও এরা সোচ্চার হয়ে উঠেছিলেন।

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, উনাদের এই চেতনা এতো দেরিতে কেন এলো। যখন হরতাল অবরোধে পরীক্ষা বন্ধ করে দিল, বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মারল, বোমা হামলা করল, তখন উনাদের এই চেতনা কোথায় ছিল?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026