শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬

সিলেট প্রেসক্লাব নির্বাচনে ইকবাল সভাপতি, সিরাজুল সেক্রেটারি

সিলেট প্রেসক্লাব নির্বাচনে ইকবাল সভাপতি, সিরাজুল সেক্রেটারি

শীর্ষবিন্দু নিউজ: সিলেট প্রেসক্লাবের ২০১৪-১৫ সেশনের নির্বাচনে সভাপতি পদে ইকবাল সিদ্দিকি (ডেইলি স্টার) ও সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম (সিলেটের ডাক) নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেট প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১১টি পদের জন্য ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রেসক্লাবের মোট ১০২ জন ভোটারের মধ্যে ১০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হক মানিক (দৈনিক জালালাবাদ) ও বদরুদ্দোজা বদর (দৈনিক সিলেটের ডাক), সহ-সাধারণ সম্পাদক পদে ইকবাল মাহমুদ (৭১ টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে কবীর আহমদ সোহেল (দৈনিক প্রভাত বেলা), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আব্দুল মুকিত অপি (সিলেটের ডাক), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে আহবাব মোস্তাফা খান (জালালাবাদ)।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- কামাল উদ্দিন আহমদ (সিলেট বাণী), মুহিবুর রহমান (জালালাবাদ) ও  নূর আহমদ (সিলেটের ডাক)। প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইইউ শহীদুল ইসলাম শাহীন রাত ৮টায় এ ফলাফল ঘোষণা করেন। তিনি ছাড়াও অ্যাডভোকেট আব্দুল খালিক ও অ্যাডভোকেট একেএম শামিউল আলম নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026