মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩০

৭১’র নেজামে ইসলামই এখন হেফাজতে ইসলাম

৭১’র নেজামে ইসলামই এখন হেফাজতে ইসলাম

শীর্ষবিন্দু নিউজ: আ’লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ৭১’র নেজামে ইসলামই এখন হেফাজতে ইসলাম। ইসলামের হেফাজতকারী একমাত্র আল্লাহ। ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ হয়েছে। আগামী ৫ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশবাসী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে রায় দেবে।

রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় আজাহারিয়া হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শেখ ফজলুল করিম সেলিম বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। আর বিএনপি নেত্রী দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী ফকিরের সভাপতিত্বে সভায় আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, কেন্দ্রীয় কৃষকলীগ সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী লেকু, পৌর আ’লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু প্রমুখ বক্তব্য রাখেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026