শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২

আর্থিক প্রতিষ্ঠানের ঋণের শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানের ঋণের শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

শীর্ষবিন্দু নিউজ: দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠানের ঋণের শর্ত শিথিল করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ছয় মাসের জন্য এই সুবিধা বলব‍ৎ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের উদ্দেশে বলা হয়, ‘সম্প্রতি দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কৃষি ও শিল্পখাতের উপকরণ ও পণ্যাদি সরবরাহ বিঘ্নিত হচ্ছে; যার ফলে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়ছে। ফলে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসায়িক কর্মকাণ্ড অব্যাহত রাখা ও ঋণ আদায় নিশ্চিত করতে প্রদত্ত ঋণ চলমান রাখতে হবে।

এ জন্য ঋণ পুনঃতফসিলিকরণের ক্ষেত্রে ডাউন পেমেন্ট গ্রহণ ও মেয়াদকাল নির্ধারণ প্রতিষ্ঠান গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা যাবে। একইসঙ্গে ঋণ হিসাব পুনঃগঠনের ক্ষেত্রে মেয়াদকাল যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা যাবে। তবে এসব কার্যাদি সম্পন্নের আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026