বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬

খালেদা জিয়ার মানহানির মামলা খারিজ

খালেদা জিয়ার মানহানির মামলা খারিজ

শীর্ষবিন্দু নিউজ: বিরোধী নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে আদালত। আজ দুপুরে এ মামলা খারিজ করে দেয় আদালত। এর আগে সকালে বাংলাদেশ জননেত্রী পরিষদ এর সভাপতি এবি সিদ্দিকী ১০০ কোটি টাকার মানহানির মামরা দায়ের করেন। গোপালগঞ্জের নামই বদলে যাবে এ বক্তব্য দেয়ার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রোববার বিকালে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নিতে বাসা থেকে রওনা হন খালেদা জিয়া। এসময় তার বাসভবনের গেটেই তাকে আটকে দেয় পুলিশ। একপর্যায়ে এক পুলিশ কর্মকর্তা খালেদা জিয়ার সঙ্গে দুর্ব্যবহার করলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন,  ‘তোমার ব্যবহার এত খারাপ কেন। তুমি গোপালি নাকি।   গোপালগঞ্জের নামই বদলে যাবে।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026