মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯

দেবযানীর বিচারে কোন ছাড় দেবে না যুক্তরাষ্ট্র

দেবযানীর বিচারে কোন ছাড় দেবে না যুক্তরাষ্ট্র

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিচারপ্রক্রিয়া চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে দায়িত্বরত এই কূটনীতিককে গ্রেপ্তারের ঘটনায় যুক্তরাষ্ট্র-ভারতের দীর্ঘ সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরলেও পিছপা হতে রাজি নয় যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

মার্কিন সূত্রের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়, মার্কিন একটি সূত্র জানিয়েছে ডেপুটি কনস্যুলার জেনারেল দেবযানীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণে আরও বেশি পরিমাণ তথ্যপ্রমাণ জোগাড় করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার বা গ্রেপ্তারের ঘটনায় দুঃখপ্রকাশ করার কোনো প্রশ্নই ওঠে না। আগামী ১৩ জানুয়ারি দেবযানীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

গৃহকর্মী সংগীতা রিচার্ডকে ভিসায় মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নেওয়া ও কম মজুরি দেওয়ার অভিযোগে ১২ ডিসেম্বর দেবযানী খোবরাগাড়েকে তাঁর সন্তানের সামনে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে বিবস্ত্র করে তল্লাশি ও মাদকাসক্তদের সঙ্গে একই কক্ষে রেখে হয়রানি করা হয়েছে বলে ভারত অভিযোগ তোলে। দেবযানীর সঙ্গে এমন আচরণ ভিয়েনা সনদের লঙ্ঘন দাবি করে এর প্রতিবাদে ভারতীয় নেতারা ভারত সফরে যাওয়া মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেননি। তাত্ক্ষণিক ব্যবস্থা হিসেবে ভারতে মার্কিন কূটনীতিক ও সংশ্লিষ্টদের সুযোগ সুবিধা বাতিলসহ নানা পদক্ষেপ নেয়। ভারতীয় কর্তৃপক্ষ দেবযানীকে অতিরিক্ত সুরক্ষা দিতে জাতিসংঘে বদলি করে।

ভারত সরকার ও গণমাধ্যমের তীব্র সমালোচনার মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দেবযানীকে হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেন। তবে জানিয়ে দেন, দেবযানীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তকাজ চলবে। তবে দেবযানী তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বরং গৃহকর্মী সংগীতার বিরুদ্ধে চুরি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ এনেছেন। বর্তমানে তিনি জামিনে আছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026