বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১

দেশে রাজতন্ত্রের শাসন চলছে

দেশে রাজতন্ত্রের শাসন চলছে

শীর্ষবিন্দু নিউজ: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ, বীর বিক্রম (অব.) এম.পি এক বিবৃতিতে বলেছেন, সরকার গত পাঁচ বছরে বিশেষ করে ২০১৩ সালে নির্বিচারে বিরোধী দলের এবং সাধারন মানুষের উপর সরকারি বাহিনী দ্বারা গুলি বর্ষন করে হত্যা, গুপ্ত হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে এবং সামাজিক অনাচার-অবিচার ও সর্বক্ষেত্রে দলীয় করণ করেছে। মানবাধীকার, ন্যায় বিচার, সাধারন মানুষের জান-মালের নিরাপত্তা আজ ভুলন্ঠিত। পক্ষান্তরে সমগ্র দেশ এক ধরনের রাজতন্ত্রের দ্বারা শাসিত হচ্ছে।

নেতাদের মুখে কোনো লাগাম নাই। যত্রতত্র মিথ্যা বক্তব্য দিয়ে, দেশের মানুষের কাছে রাজনীতি এবং রাজনীতিবীদদের প্রশ্ন বিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, ক্রমশ দেশের মানুষ রাজনীতি এবং রাজনীতিবীদদের ঘৃনা করতে শুরু করেছে। দেশ এক চরম সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। এ অবস্থা কারো কাম্য নয়। বর্তমান অবস্থা অব্যাহত থাকলে সরকার দল আওয়মী লীগ নিজের ও দেশের জন্য আরো বিপর্যয় ঢেকে আনবে। প্রধানমন্ত্রী, জেদাজীদি করে কখনও কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। দেশের অবস্থা উপলব্ধি করুন। দেশ এবং দেশের মানুষকে কিভাবে সুশাসন, ন্যায় বিচার, মানবাধীকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবেন, সে ব্যাপারে আপনাকে গভীর ভাবে চিন্তা ভাবনা করতে হবে।

ত্যাগের মাধ্যমে মানুষ মহান হয় এবং ইতিহাসে নিজের জন্য জায়গা করে নেয়। ধ্বংসের মাধ্যমে নয়। সমাজে অস্থিরতা সৃষ্টি করে নয়। জনগনকে কষ্ট দিয়ে নয়। স্থীতিশীলতা নষ্ট করে নয়। কর্নেল অলি বলেন, আমার আহ্বান থাকবে এখনও সময় ফুরিয়ে যায়নি। নবম জাতীয় সংসদ এখনও বহাল রয়েছে। ত্যাগ স্বীকার করুন, এতে আপনার এবং আপনার দলের গ্রহণ যোগ্যতা আরও বাড়বে। জাতির উদ্দেশ্যে আপনার যে ভাষন দেয়ার কথা রয়েছে, আশাকরি ঐ দিন এই প্রহসনের নির্বাচন বন্ধ করার বিষয়ে আপনার পক্ষ থেকে একটি ঘোষণা আসবে। এতে আপনার ও আওয়ামী লীগের ভাবমুর্তি ক্ষন্ন হবে না, বরং গ্রহন যোগ্যতা আরও বাড়বে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026