মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০

সৌদির তেল রিগ দুর্ঘটনায় বাংলাদেশীসহ তিন এশিয়ান নিহত

সৌদির তেল রিগ দুর্ঘটনায় বাংলাদেশীসহ তিন এশিয়ান নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পারস্য উপসাগরে সৌদি অ্যারাবিয়ান ওয়েল কোম্পানির একটি তেলের রিগ ডুবে যাওয়ায় এক বাংলাদেশী এবং দুই ভারতীয় কর্মী নিহত হয়েছেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে নিহত এশিয়ান কর্মীদের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।

স্থানীয় সময় শুক্রবার আল সাফানিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার সময় ওই রিগে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল বলে জানা গেছে। কোম্পানিটি জানিয়েছে, ওই রিগ থেকে ২৪ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা সবাই সামান্য আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026