বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১০

স্পিকারের হস্তক্ষেপ চাইল বিএনপি: স্মারকলিপি প্রদান

স্পিকারের হস্তক্ষেপ চাইল বিএনপি: স্মারকলিপি প্রদান

শীর্ষবিন্দু নিউজ: বিরোধী দলীয় নেতাকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে দাবি করে এ বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির সাংসদরা। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত রোববার নয়া পল্টনে যেতে চাইলেও পুলিশের বাধায় তিনি গুলশানের বাসা থেকে বের হতে পারেননি। বিএনপির দাবি, তাদের চেয়ারপার্সনকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হচ্ছে।

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং এ বিষয়ে একটি স্মারকলিপি দেন। ১০ মিনিটের ওই সংক্ষিপ্ত সাক্ষাতের পর সংসদের মিডিয়া সেন্টারে স্মারকলিপিটি সাংবাদিকদের সামনে পড়ে শোনান ফারুক।তিনি বলেন, সংসদ এখনো বহাল আছে। খালেদা জিয়া এখনো বিরোধী দলীয় নেতা। তাহলে তাকে কেন অবরুদ্ধ করে রাখা হয়েছে, কেন তাকে বের হতে দেয়া হচ্ছে না, কেন তার সঙ্গে নেতাকর্মীদের দেখা করতে দেয়া হচ্ছে না, তার প্রোটোকল প্রত্যাহার করা হলো- ‘জাতি’ তা জানতে চায়। আমরা স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

ফারুক আরো জানান, এ বিষয়ে কথা বলার জন্য তারা রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছেও সময় চেয়েছেন। কখন তিনি সাক্ষাৎ দেবেন তা দুপুরে বঙ্গভবন থেকে জানানো হবে। ঢাকামুখী অভিযাত্রা ও নয়া পল্টনে সমাবেশ করতে না পেরে ৫ জানুয়ারির একতরফা নির্বাচন ঠেকাতে বুধবার বছরের প্রথম দিন থেকেই সারা দেশে লাগাতার অবরোধ শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026