সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪

সোমালিয়ায় হোটেলে গাড়ি বোমা হামলায় নিহত ৮ জন

সোমালিয়ায় হোটেলে গাড়ি বোমা হামলায় নিহত ৮ জন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে রাজনীতিবিদদের কাছে জনপ্রিয় একটি হোটেলকে লক্ষ্য করে চালানো গাড়ি বোমা ‍হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন আল-শাবাব।

২০১২ সালেও রাজনীতিবিদদের কাছে জনপ্রিয় এই হোটেলটিকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। তখন হোটেলটিতে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ অবস্থান করছিলেন।সেবারের হামলায়ও অন্তত ৭ জন নিহত হয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মোগাদিসু বিমানবন্দরের কাছে প্রসিদ্ধ জাজিরা হোটেলকে লক্ষ্য করে বুধবার মধ্যরাতে এ গাড়ি বোমা হামলা চালানো হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাড়ি বোমা হামলার আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা আবদুল্লাহি হুসেইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা প্রথমে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাই, তারপর নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে গুলি চালায়। কয়েক মিনিট পরই আরও বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং গুলিবিনিময়ের আওয়াজ আরও বেড়ে যায়।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, নিহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য রয়েছেন। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওয়ারসেম বলেন, প্রথম বিস্ফোরণে হতাহতদের উদ্ধারে এগিয়ে এলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026