মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫

প্রতিশ্রুতির চেয়েও কাজ করেছি বেশি: জাতীর উদ্দেশে প্রধানমন্ত্রী

প্রতিশ্রুতির চেয়েও কাজ করেছি বেশি: জাতীর উদ্দেশে প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ: নির্বাচনে বিরোধী দল না থাকলেও গণতন্ত্র সমুন্নত ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। ভোটের তিন দিন আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীর উদ্দেশে দেয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে এ ভাষণ সরাসরি প্রচারিত হয় । সন্ধ্যা সাত টায় তিনি এ ভাষণ শুরু করেন। এতে তিনি সাম্প্রদায়িকতামুক্ত ও সুশাসনের মৌলিক বিষয় নিশ্চিত করার প্রত্যয়ে তার দলের বক্তব্য উত্থাপন করছেন। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ছয়টি দল এবার জাতীয় সম্প্রচার মাধ্যমে বক্তব্য দেয়ার সুযোগ পাচ্ছে। প্রার্থী সংখ্যার ভিত্তিতে আওয়ামী লীগের প্রধান ভাষণের জন্য সময় পান ৪০ মিনিট। যে সব অঙ্গীকার করে পাঁচ বছর আগে ক্ষমতা নিয়েছিলেন, তার চেয়ে বেশি কাজ করার দাবি করে এবারো নৌকা প্রতীকে ভোট চেয়েছেন শেখ হাসিনা।

নির্বাচন কমিশনের আয়োজনে এ ভাষণে তিনি বলেন, মহাজোট সরকার গত নির্বাচনের আগে জনগণকে দেয়া ওয়াদার চেয়ে বেশি কাজ বাস্তবায়ন করেছে। আগামী ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আপনারাই বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোটকে নির্বাচিত করেছিলেন। আমরা দেশসেবার সুযোগ পেয়েছিলাম।

তিনি বলেন, আপনাদের নির্বাচিত সরকার তার অঙ্গীকার পালন করেছে। আমরা ২০১৩ সালে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি । ইন্টারনেট সুবিধা গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছি। ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঁচ বছরে ১২১ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ১৭২ টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করেছি। এ সময় তিনি শিক্ষা, কৃষি, কর্মসংস্থানসহ বিভিন্নখাতে তিনি সরকারের সাফল্য তুলে ধরেন। বিরোধী দলকে চেষ্টা করেও নির্বাচনে আনা যায়নি বলে তিনি দাবি করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026