রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩

আসছে ফোর্ডের সৌর বিদ্যুৎ চালিত গাড়ি

আসছে ফোর্ডের সৌর বিদ্যুৎ চালিত গাড়ি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌর বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে ছাড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি ফোর্ড। ফোর্ডের পরিকল্পনা মতে, গাড়ির ছাদে থাকবে একটি সোলার প্যানেল। ওই প্যানেল থেকে চার ঘণ্টা চার্জকৃত ব্যাটারির সমান বিদ্যুৎ উৎপাদিত হবে। পুরোপুরিভাবে চার্জ থাকলে গাড়িটি ২১ মাইল চলতে পারবে।

পরিকল্পনা বাস্তবায়নের আগে ‍গবেষণা চালাচ্ছে বহুজাতিক কোম্পানিটি। অল্প সময়ের মধ্যে সৌর বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির সম্ভাব্য যাচাই করবে কোম্পানিটি। এর আগে লাস ভেগাসের সিইএসে তুলে ধরা হবে গাড়ি তৈরির পুরো পরিকল্পনা। ম্যাগনিফাইয়িং গ্লাস সদৃশ বিশেষ সোলার কনসেন্ট্রাটর লেন্স থাকবে সোলার প্যানেলটিতে। এই পূর্ব থেকে পশ্চিমে সূর্যের গতিবিধি অনুসরণ করবে এবং সোলার সেলে সূর্যের আলো পাঠাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026