রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪১

মহাশূন্য থেকে লাফিয়ে পৃথিবীতে

মহাশূন্য থেকে লাফিয়ে পৃথিবীতে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ছবিগুলো দেখে মনে হতে পারে এটি কোন সুপারহিরো মুভির দৃশ্য। কিন্তু না, বাস্তবেই মহাশূন্য থেকে লাফিয়ে পৃথিবীতে পড়েন তারা। সনি এ৭আর ক্যামেরার একটি বিজ্ঞাপন (টিভিসি) তৈরির জন্য ১৫ হাজার ফুট উপর থেকে লাফ দিয়ে দুঃসাহসিক কাজটি করতে হয়েছে চার স্কাইডাইভারকে।

বিজ্ঞাপনটিতে দেখা যায়, একজন মহাশূন্য থেকে লাফিয়ে পড়ছেন। চারদিকে রাশি রাশি মেঘ। তার মধ্যে দিয়েই ওজনহীনভাবে ভেসে বেড়াচ্ছেন। সনি ক্যামেরার মাধ্যমে ছেবি তুলছেন। এরইমধ্যে আরো কয়েকজন মিলিত হন। ভাসমান অবস্থায় লেন্সও পাল্টান। একপর্যায়ে প্যারাসুটের মাধ্যমে পৃথিবীতে পৌছান।

ভিডিও দেখে যেকারো মতে হতে পারে এটি স্পেশাল ইফেক্ট এর মাধ্যমে তৈরি করা হয়েছে তাহলে ভুল করবেন। এটি কম্পিউটার থেকে তৈরি কোনো ভিডিও না। যা দেখছেন সবই বাস্তব।

নয়বার চেষ্টার ফল ভিডিওটি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার নাজাম্বি এলাকা থেকে ভিডিওটি ধারণ করা হয়। চারজন দক্ষ স্কাইডাইভার এতে অভিনয় করেন।

টিভিসির পরিচালক জেফ গন্ট জানান, এটি অন্যান্য যেকোনো স্কাইডাইভ বিজ্ঞাপন থেকে আলাদা। দূর-মহাকাশ হওয়ার কারণে শুটিং এর সময় আমরা চারজনের কাউকেই দেখতে পারি নাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026