রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৮

দশম সংসদ নির্বাচনে আপ্যায়ন ভাতা ২০ লাখ ৬০ হাজার টাকা

দশম সংসদ নির্বাচনে আপ্যায়ন ভাতা ২০ লাখ ৬০ হাজার টাকা

শীর্ষবিন্দু নিউজ: একদিন পরই অর্থ্যাৎ ৫ই জানুয়ারি রোববার অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন বাবদ ২০ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা অন্যান্য জাতীয় নির্বাচনের দ্বিগুণ। এছাড়া এবার সারাদেশে নির্বাচন হচ্ছে না। ৩০০ আসনের মধ্যে মাত্র ১৪৭টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

এ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিবেদন সংগ্রহ ও ফলাফল সংগ্রহ শেষ পযর্ন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের ৩২০ কর্মকর্তা-কর্মচারীর জন্য তিন দিনের খরচ ও সংশ্লিষ্ট অন্যান্যদের জন্য শুধুমাত্র নির্বাচনের দিনে এই খরচ ধরা হয়েছে।  এজন্য চলতি অর্থবছরের রাজস্ব বাজেট ‘নির্বাচন ব্যয়’ খাতে সংস্থানকৃত অর্থ থেকে অগ্রিম দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাজেট ও অর্থ শাখাকে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে।

চিঠি সূত্রে জানা গেছে, এ নির্বাচনে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ভাতার হার নবম জাতীয় সংসদ নির্বাচনের হারের দ্বিগুণ। নির্বাচন কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর বিশেষ হারে প্রতিদিন দুই হাজার টাকা করে তিনদিনে মোট ছয় হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। ৩২০ জনের জন্য আনুমানিক ১৯ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া নির্বাচন কাজে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের জন্য জন প্রতি দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা নবম জাতীয় সংসদ নির্বাচনে ছিল এক হাজার টাকা। এবার ৭০ জনের জন্য জনপ্রতি দুই হাজার টাকা হিসেবে আনুমানিক ব্যয় ধরা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা। আপ্যায়ন ভাতা বাবদ এবার সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২০ লাখ ৬০ হাজার টাকা।

এ নির্বাচন উপলক্ষে ৪ জানুয়ারি থেকে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল সংগ্রহের কাজ শেষ না হওয়া পযর্ন্ত অর্থাৎ ৪ থেকে ৬ জানুয়ারি পযর্ন্ত সংশ্লিষ্টদের অফিসে অবস্থান করতে হবে। ১৪৭টি নির্বাচনী এলাকার ফলাফল সংগ্রহের জন্য বার্তা সিট নির্বাচনী নম্বর ও নাম, ভোট কেন্দ্রের সংখ্যা, ভোটার সংখ্যা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, রাজনৈতিক দল ও জোটের নাম, বরাদ্দপ্রাপ্ত প্রতীক ইত্যাদি তথ্য ভোটগ্রহণের আগে লিপিবদ্ধ করে কম্পিউটারে সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা আগে গঠিত ১৭টি দলের সঙ্গে নির্বাচনী কাজ করবেন।

এছাড়া নবম জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারের নির্বাচন কমিশন সচিবালয়ে কেন্দ্রীয় ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের ৩০ জন সদস্য কাজ করবেন। আগে এ ধরনের নির্বাচনের ক্ষেত্রে ইসি সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারী বিশেষ হারে প্রতিদিন এক হাজার টাকা হারে তিন দিনের জন্য তিন হাজার টাকা করে পেতেন। এছাড়া নির্বাচনী কাজে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের একদিনের জন্য এক হাজার টাকা করে দেওয়া হতো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026