শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৯

ভোটের যুদ্ধে সংখ্যায় পিছিয়ে জিএম কাদের

ভোটের যুদ্ধে সংখ্যায় পিছিয়ে জিএম কাদের

শীর্ষবিন্দু নিউজ: লালমনিরহাট-৩  আসনে ভোট গণনায় পিছিয়ে রয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাই ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিএম কাদের। জাপা নেতা জিএম কাদের নির্বাচনকালীন সরকারের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

রোববার ভোট গ্রহণ শেষে ৮৯টি কেন্দ্রের মধ্যে ১০টির ঘোষিত ফলাফলে দেখা যায়, ১৮ হাজার ১১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ সাঈদ। লাঙ্গল প্রতীক নিয়ে জিএম কাদের পেয়েছেন ৩৫৯ ভোট। ১০ কেন্দ্রে তার চেয়ে বেশি ৬৬৪ ভোট পেয়েছেন মশাল প্রতীকে জাসদের এম খোরশেদ আলম। এই আসনে মোট ভোটার ২ লাখ ২৪ হাজার ৩০০।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026