মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

নির্বাচনের পরের দিন নিষ্প্রাণ ইসি

নির্বাচনের পরের দিন নিষ্প্রাণ ইসি

শীর্ষবিন্দু নিউজ: দশম জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন সকাল সোয়া এগারটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ নিজ কক্ষে এসে উপস্থিত হলেও নির্বাচন কমিশনে (ইসি) তখনও আসেননি অনেক কর্মকর্তা-কর্মচারী। কমিশনের ভেতরে হাতে গোনা দু’একজন গণমাধ্যমকর্মী সচিবলায়ে ঘোরাফেরা করলেও তুলে ফেলা হচ্ছে কমিশনে বসানো মিডিয়া সেলগুলো। এর ফলে জমজমাট কমিশন এখন অনেকটাই ফাঁকা। সোমবার সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশন সচিবলায়ে এমন চিত্র দেখা যায়।

নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, ভোটের দিন অনেক রাত পর্যন্ত সবাই কাজে ছিলেন এবং এদিন ঘনকুয়াশা থাকায় এখনো কমিশনে আসেননি কেউ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবাই চলে আসবেন। অপরদিকে, কড়া নিরাপত্তায় ভোটের পরের দিনও নির্বাচন কমিশনের চতুর্দিক ঘিরে আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কমিশনের প্রধান ফটন, পেছনের ফটক, পূর্ব দিক ও পশ্চিম দিক জুড়ে রয়েছে নিরাপত্তা বাহিনী।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026