মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

সমঝোতায় আসতে আগ্রহী আওয়ামী লীগ

সমঝোতায় আসতে আগ্রহী আওয়ামী লীগ

শীর্ষবিন্দু নিউজ: গেল সাধারণ নির্বাচন ঠেকাতে বিরোধী দলের সন্ত্রাস নাশকতা বন্ধ করলে দশম জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাদের সঙ্গে সমঝোতায় আসতে চায় আওয়ামী লীগ। সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

সম্মিলিত আওয়ামী সমর্থক জোট বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধে’র প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে ড: হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ১৮ দলের সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে স্বত:স্ফূর্তভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনকে গ্রহনযোগ্য করেছেন। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এতেই প্রমাণ হয়েছে সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করেনি।

এ সময় আইন প্রতিমন্ত্রী ‍ অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরকারের মূল কাজ হবে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ র্নিমূল করা। জনগণের জানমাল রক্ষা ও দেশে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখা। বিরোধী দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল বলেও স্বীকার করেছেন আইন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশনও কারচুপি করেনি এবং সরকারও কোনো হস্তক্ষেপ করেনি।

সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026