রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৯

আকস্মিক অভিযানে সৌদিতে আটক ১৬ বাংলাদেশী

আকস্মিক অভিযানে সৌদিতে আটক ১৬ বাংলাদেশী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অবৈধ প্রবাসীদের বৈধ হওয়া জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধির দুই দিনের মাথায় রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত হারা শহরে সাড়ে ছয় ঘণ্টার সাঁড়াশি অভিযান চালিয়েছে সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই অভিযান। এ ব্যাপারে কথা বলতে রাজী হয়নি দূতাবাস কর্মকর্তারা।

স্থানীয় সূত্র বাংলানিউজকে জানায়, বিকালে হঠাৎ করেই রিয়াদের হারা শহরে প্রবেশের সবগুলো গলির মুখে সারিবদ্ধভাবে রাস্তা ব্লক করে চেক শুরু করে পুলিশ। তবে এই অভিযানে কতজনকে গ্রেফতার করা হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান পাওযা যায়নি। হারাস্থ সাফা মক্কা পলি ক্লিনিকের পাশের বাসা থেকে ১৬ বাংলাদেশিকে গাড়িতে তুলে পুলিশ। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026