মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪

৯৭ শতাংশ কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে

৯৭ শতাংশ কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে

৯৭ শতাংশ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। তবে দিন শেষে নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট কিনা সে প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি। ১০ মিনিটের সংক্ষিপ্ত ওই সংবাদ ব্রিফিংয়ে ৫ থেকে ৭টি প্রশ্নের উত্তর দিয়ে তিনি দ্রুত চলে যান। এ সময় তাকে অনেকটাই বিষণ্ন মনে হয়েছে।

রোববার দিবাগত রাত আড়াইটায় দশম জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, আমরা চেয়েছিলাম সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচনের। সে লক্ষ্যে অনেক অপেক্ষাও করা হয়েছে। কিন্তু সেটি হয়নি। সবার অংশগ্রহণ না হওয়ার নির্বাচন যতটা সুন্দর হওয়ার কথা ছিলো, সেটি হয়নি। কাজী রকিব বলেন, বেশিরভাগ আসনের ফলাফলই আপনারা পেয়ে গিয়েছেন। বাকিগুলোও পেয়ে যাবেন।

এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, কত শতাংশ ভোট পড়েছে? এর উত্তরে সিইসি বলেন, সব ফল পাওয়ার আগে এটি বলা যাবে না। সব ফল পেলেই সেটি আপনারা জানতে পারবেন। কতগুলো কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে? প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটিও এখনই চ‍ড়ান্তভাবে বলতে পারছি না। তবে ৯৭ শতাংশ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর এত তৎপরতা ও সেনাবাহিনী মাঠে থাকার পরেও এমন সহিংস ঘটনা কেন ঘটলো? জানতে চাইলে কৌশলী উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, শুধু সেনাবাহিনী নয়, অন্য সামরিক বাহিনী (নৌ ও বিমান বাহিনী), বিজিবি আমর্ড পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেসব সহায়তা চেয়েছিলাম তা পেয়েছি। দুর্গম এলাকায় ভোটের সরঞ্জামও তারা পৌঁছে দিয়েছে। কাজী রকিব উদ্দীন বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতায় আমাদের নির্বাচন সম্পন্ন করতে হয়েছে। দুই দলের সমঝোতার অভাবে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। তবে আমরা কোনো ত্রুটি রাখিনি। তিনি হতাশা প্রকাশ করে বলেন, আমরা সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে যে নিরপেক্ষতার প্রমাণ দিয়েছিলাম তাতেও আমরা আস্থা অর্জন করতে পারিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026